শোনা যায়, অভিজাত এলাকা আর দাম বেশি হওয়ায় কেউ বাড়িটি কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অনেক চেষ্টার পর সাত কোটি লসে সেটি বিক্রি করতে হয় তাকে। যদিও লক্ষ্য ছিল ১০০ কোটি টাকায় বিক্রি করার। কিন্তু ৯০ কোটিতে কেনা বাড়িটি বিক্রি করতে হয় প্রায় ৮৩ কোটিতে।
এদিকে, চলতি বছর নতুন গানের খবরে না থাকলেও নিজের আত্মজীবনী লেখা নিয়ে সম্প্রতি শিরোনামে আসেন ব্রিটনি। গত সপ্তাহেই তিনি ইনস্টাগ্রামে বইটি প্রকাশের ঘোষণা দেন। যা নিয়ে ইতোমধ্যে তার ভক্তদের ভেতর দারুণ কৌতুহল তৈরি হয়েছে।
.png)
জানা গেছে, আগামী ২৪ অক্টোবর প্রকাশিতব্য বইটিতে নিজের গল্পের সঙ্গে ব্রিটনি স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, টিকে থাকা, আশা আর বিশ্বাসের কথা বলেছেন।