[ বিনোদন ]
প্রথমদিন থেকেই সন্তানকে কোরআন পাঠ শোনাচ্ছেন সানা খান
ছবি: সংগৃহীত
এক সময়ের বলিউডের জনপ্রিয় নায়িকা সানা খান অভিনয় ছেড়ে ইসলামের পথ অনুসরণ করেন। বিয়েও করেছেন এক মৌলবীকে। বিয়ের তিন বছরের মাথায় গত ৫ জুলাই পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। জন্মের পর থেকে কোরআন শিক্ষা দিচ্ছেন সানা খান।
সম্প্রতি অভিনেত্রী তার সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তার শিশুপুত্র খাটে শুয়ে আছে, অন্যদিকে ফোনে চলছে কোরআনের আয়াত।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, প্রথমদিন থেকেই আমার সন্তানকে কোরআনের পাঠ দিচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখা গেলো তারিক ধরে আছে বাবা সাইদের আঙুল।
.png)
২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরেই নায়িকাসুলভ চালচলন ও জাঁকজমক ত্যাগ করেন সানা। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!