ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফ্যাক্টচেক: শাহরুখ খানের বাংলা নাটক দেখার খবরটি সত্য নয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ২৩ জুলাই ২০২৩
ফ্যাক্টচেক: শাহরুখ খানের বাংলা নাটক দেখার খবরটি সত্য নয়
ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার জনপ্রিয়তা শুধু বলিউডেই না সারা বিশ্বে। কিং শাহরুখ খান নাকি কলকাতার বাংলা সিরিয়াল দেখেন। এমন একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

ওই স্ক্রিনশটে দেখা যায়, পোস্টে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকটি ভক্তদের দেখার অনুরোধ জানিয়েছেন। কয়েক মাস হলো শুরু হয়েছে ধারাবাহিকটি। এই ধারাবাহিক নাকি প্রতিদিন টিভি খুলে বসে দেখেন শাহরুখ।

আসলেই কী ধারাবাহিক দেখেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি দেখলে মনে হবে ব্লু টিক দেওয়া শাহরুখ খানের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। তবে একটু জুম করলে বা ভালো করে খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে শাহরুখ খানের আইডি ব্যবহার করে ভুয়া বা ফেক পোস্টটি বানানো হয়েছে।

Advertisement

ভাইরাল হওয়া শাহরুখ খানের ফেক স্ক্রিনশট

তার নামের নিচেই যে অংশে ধারাবাহিকের বিস্তারিত তথ্য শেয়ার করা রয়েছে, সেখানেই দেখা যায় কপি পেস্ট করা অংশটুকুর। শাহরুখ খান মোটেও এই বাংলা ধারাবাহিক দেখেন না। কারণ এই পোস্ট শাহরুখ খানের নাম ব্যবহার করে হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যদিও পোস্টটি যাচাই করার আগেই ভাইরাল। ধারাবাহিকের বিভিন্ন ফ্যান পেজ থেকে তা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যা দেখে এক পলকে অনেকেই ভুয়া বুঝে নিলেও অপর শ্রেণি বেজায় চমকে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!