ইংল্যান্ডে ঘুরতে গিয়ে নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতেই গুনগুনিয়ে ওঠেন তিনি। তারপর ক্যামেরার সামনে এসে গান ধরেন তিনি। খাঁটি বাংলায় লোকগান – ‘তুমি যদি বন্ধু থাকো উদাসী/ সকালের ফুল তবে বিকেলে বাঁশি/ অচেনা পাখি উড়িয়া আসিবে/ বসবে যৌবন ডালে/ পিরিত জমে না, জমে না, জমে না সই/ মন যদি মনেতে না মেলে।’
https://www.tiktok.com/@muhammad.shah.ala/video/7255547845070064898ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তার গান শুনে আরও একজন অভিনেতা পাশে এসে গানের তালে তাল দিচ্ছেন। বোঝাই যাচ্ছে, আশপাশের লোকজন বেশ পছন্দই করেছেন জনি লিভারের বাংলা গান। সে গানের অর্থ বুঝুক বা না বুঝুক।
.png)
দীর্ঘ কেরিয়ারের বহু সম্মান পেয়েছেন জনি লিভার। ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ সিনেমার জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সেরা কৌতুকাভিনেতা হিসাবে।