ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

উরফি জাভেদকে ফের ‘গুলি করে হত্যার’ হুমকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ১৭ আগস্ট ২০২৩
উরফি জাভেদকে ফের ‘গুলি করে হত্যার’ হুমকি
উরফি জাভেদ- ফাইল ফটো

প্রতিদিন কোনো না কোনো কারণে শিরোনামে উঠে আসে উরফি জাভেদের নাম। তার সাজপোশাক নিয়ে সমালোচনার অন্ত নেই। তবে শুধু সমালোচনা নয়, অনেকবার মৃত্যুর হুমকিও পেয়েছেন তিনি।

বুধবারও ঘটেছে একই ঘটনা। এবার ইমেইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে উরফি জাভেদকে।

সেই হুমকি মেইল টুইটারে পোস্ট করলেন এ অভিনেত্রী। মেইলে লেখা হয়েছে, ‘ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে।’

Advertisement

মেইলটি করার সময় বিষয় হিসেবে লেখা হয়েছিল, ‘শিগগিরই তোকে গুলি করে মারা হবে।’

হুমকিদাতা আরো লেখেন, ‘দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত।’

টুইটে এই হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, ‘আমার জীবনের প্রতিদিনের ঘটনা।’

তবে এই ঘটনা প্রকাশ্যে আসায় উরফির অনুরাগী বেশ বিরক্ত। বেশির ভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘তুমি চিন্তা কোরো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো।’

অন্য একজনের বক্তব্য, ‘এদের এত গুরুত্ব দিও না। তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে। যারা কটূক্তি করছে, তাদের করতে দাও।’

তবে এই প্রথম নয়, এর আগেও হত্যার হুমকি পেয়েছেন উরফি জাভেদ। ২০২২ সালের শেষের দিকেও এমন ঘটনা ঘটেছিল। তবে কখনো চুপ করে থাকেননি তিনি। বরাবরই এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন উরফি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!