ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাফির হাত ধরেই ফিরছেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
রাফির হাত ধরেই ফিরছেন পরীমনি
রায়হান রাফি ও পরীমনি

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী পরীমনি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী। সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য জন্মের আগে থেকে নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারো শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। এবার পরী নাম লিখিয়েছেন নতুন ওয়েব ফিল্মে। তবে ওয়েব ফিল্মের নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, পরিবার ও সম্পর্কের গল্পের এই ওয়েব সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি।

এ প্রসঙ্গে রাফি বলেন, আমি যে রকম গল্প নিয়ে কাজ করি, এটা তেমনই। পরিবার এবং সম্পর্কের গল্প। গল্পটা এর বেশি আর ডিটেইলস বলতে চাই না। এটা চমকই থাকুক। ছবিটি মুক্তির পরই সবাই জানুক।

Advertisement

এতে পরীমণির যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গল্পটা যখন লিখছিলাম, তখনই নায়িকার কথা আমার মাথায় ছিল। এরপর এক দিন তাকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমণি এই গল্পে রিহার্সালও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।

আরো পড়ুন: রায়হান রাফিকে দালাল বলেন পরীমনি 

প্রসঙ্গত, সিনেমটির নাম ও পরীমণির বিপরীতে কে থাকছেন সেটিও এখনও চূড়ান্ত হয়নি। রাফি জানিয়েছেন এরইমধ্যে তিনজনের সঙ্গে আলাপ হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে এই ওয়েব ফিল্মের।

উল্লেখ্য গত বছরের নভেম্বরে হঠাৎ করেই পরীমণির সংসারজীবনে বেশ কিছু প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। সেই সময় নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’ তবে অনেক জলঘোলার পর রাফির সাথে ভুল বোঝাবুঝির  অবসান ঘটে পরীমণির।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!