জানা যায়, গত বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিওর স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তানও রয়েছে। পরিবার সূত্রে খবর, অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় গতকাল১১টায় গোরেগাঁওতে।
রিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেইড ইনহেভেন ২-এ দেখা গিয়েছিল, যা চলতি বছর আগস্টে মুক্তি পেয়েছিল। এখানে তিনি ‘কেশব আর্য’র চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি দর্শক প্রশংসিত হয়েছিল। এর আগে হট স্টারের ‘সিটি অব ড্রিমস’-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাকে।
.png)
‘মায়ানগরী-সিটি অব ড্রিমস’, ‘দ্য টেস্ট কেস’, ‘দ্য ভার্ডিক্ট–স্টেট ভিএস নানওয়াতি’, ‘বোম্বে বেগম’-এর মতো অনেক ওটিটির কাজে এই অভিনেতার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। ‘দ্য বিগ বুল’,‘মারদানি’, ‘মহাভারত’, ‘এজেন্ট বিনোদ’, ‘মুম্বাই মেরি জান’,‘এক লডকি অঞ্জনি হ্যায়’, ‘কর্ম’, ‘কুসুম’ তার অন্যান্য উল্লেখযোগ্য কাজ।