ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রথমবার বিয়ের ভিডিও সবাইকে দেখাবেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২২ অক্টোবর ২০২৩
প্রথমবার বিয়ের ভিডিও সবাইকে দেখাবেন দীপিকা-রণবীর
ফাইল ছবি

খুব শিগগিরই শুরু হতে চলেছে করণ জোহরের শো ‘কফি উইথ করণ-৮’। আগামী শুক্রবার ডিজনি ও হটস্টারে এই শোয়ের প্রিমিয়ার হবে। আর এবার এই শোর শুরুতেই থাকছেন বিশেষ চমক। সেই চমকটা দেবেন রণবীর-দীপিকা।

২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখাবেন দীপবীর। ৫ বছর আগে নিজেদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা। যে বিয়ে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল দীপবীর বিয়ের অনুষ্ঠান।

এদিকে এর আগে তারকা এ দম্পতির বিয়ের নানান ছবি সামনে এসেছে। এবার সেই বিয়ের ভিডিও উঠে আসবে অনুরাগীদের সামনে।

Advertisement

সঞ্জয়লীলা বনশালির ২০১৩ সালের ছবি গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা-এর ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ইতোমধ্যেই সেই ছবি মুক্তির ১০ বছর অতিক্রান্ত হয়েছে। রামলীলার পর বনশালির আরও দুটি পিরিয়ড ড্রামায় একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। একটি ‘বাজিরাও মস্তানি’ অপরটি ‘পদ্মাবত’। একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার কারণেই দীপিকা-রণবীরের প্রেম আরো গভীর হয়। 

পরবর্তী সময়ে ২০১৪ সালে হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। বিয়ের পর ২০২১ পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘83’-তেও একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!