ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পাঁচ বছর পুরনো মামলায় জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিলের কারাদণ্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ২২ অক্টোবর ২০২৩
পাঁচ বছর পুরনো মামলায় জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিলের কারাদণ্ড
ফাইল ছবি

পাঁচ বছরের পুরনো এক মামলায় ৬৫ বছর বয়সী বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিলকে দু’মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

২০১৮ সালে ভিনেতা গাড়ি একটি অটোরিকশায় ধাক্কা মারে এবং এর ফলে এক নারী গুরুতর আহত হন। অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় হওয়া মামলায় রোববার আদালত এই রায় ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালে দলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় সেই সময়ে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

ওই দুর্ঘটনায় সেই অটোতে থাকা এক নারী যাত্রী আহত হন। তাহিলকে জামিন দেয়া হলেও মামলা চলতে থাকে।

তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে-অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে- অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। সেই মামলার সাজা শোনানো হলো রোববার।

‘বাজিগর’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন তাহিল।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!