ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মিশিগানে মিউজিক ফেস্টে তাহসান খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ২৫ অক্টোবর ২০২৩
মিশিগানে মিউজিক ফেস্টে তাহসান খান
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগানে ২৭ অক্টোবর বাংলাদেশি মিউজিকফেস্টে গাইবেন বাংলাদেশি তারকাশিল্পী তাহসান। সম্প্রতি মিশিগানের ওয়ারেন সিটির ‘আড্ডা’ রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষথেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

একই আয়োজনে তারকা গায়ক মোজার সঙ্গে থাকছে ব্যান্ড দল শূন্য ও ব্ল্যাকের পরিবেশনা। পাশাপাশি অংশনেবেনবেশ কয়েকজন প্রবাসী শিল্পী। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়, শেষ হবে রাত ১১টায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, ভিয়ের ইভেন্টের ফায়রুজ রহমান প্রমুখ। 

Advertisement

আয়োজকরা জানান, ২৭ অক্টোবর ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটিসেন্টারে বাংলাদেশি মিউজিকফেস্ট অনুষ্ঠিত হবে। এতে রয়েছে তাহসান খান, মুজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য, ব্ল্যাক,প্রবাসী শিল্পী তানভি, আরমান, হিমেল, ইক্কি গা এবংটেন অ্যান্ড হাফ মাইলসের ভোকালদের পরিবেশনা।

বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালের সার্বিক সহযোগিতায় রয়েছে ভিয়ের ইভেন্ট।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!