জানা গেছে, দীর্ঘদিন অগ্ন্যাশয় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিচার্ড রাউন্ডট্রি। গতকাল ২৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে তিনি মারা যান। এ সময় অভিনেতার পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা।
রিচার্ড রাউন্ডট্রির ম্যনেজার প্যাট্রিক ম্যাকমিন এক বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, রিচার্ডের কাজ ও ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়।
.png)
বিনোদন অঙ্গনে রিচার্ড রাউন্ডট্রির পথচলা শুরু ১৯৭১ সালে। সে বছর ‘হিট শ্যাফট’-এ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।