ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নোংরা মন্তব্যের শিকার অভিনেত্রী পার্নো মিত্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ৩০ অক্টোবর ২০২৩
নোংরা মন্তব্যের শিকার অভিনেত্রী পার্নো মিত্র
ফাইল ছবি

পূজা মণ্ডপে দেব-দেবীর সামনে বসে আছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। তার পরনে শাড়ি, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া। কপালে টিপ, মুখে হাসি।

ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন পার্নো। তার একটিতে এমন লুকে দেখা যায় তাকে। দুর্গাপূজার সময়ে এমন সাজে ক্যামেরাবন্দি হন পার্নো। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ কখনো কটাক্ষ, কখনো ‘নোংরা’ মন্তব্য করছেন ছবিগুলোর বিপরীতে।

এরমধ্যে একজন লিখেছেন, যারা অভিনয় করে তাদের আবার লজ্জা আছে না কি। আরেকজন লিখেছেন, ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না? একই সুরে আরেকজন নেটিজেন লিখেছেন, শরীরটা না থাকলে যে কি হতো!

Advertisement

‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রর। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন তিনি।

এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন পার্নো। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!