ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অনুপমের প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতের বর্তমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৭ নভেম্বর ২০২৩
অনুপমের প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতের বর্তমান
ফাইল ছবি

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন সংগীতশিল্পী অনুপম রায়। ২০২১ সালের ঘটনা এটি।

পরকীয়া প্রেম নিয়ে টলিপাড়া ফিসফাস চললেও এতদিন বিষয়টি নিয়ে তখন মুখ খুলেছিলেন পরমব্রত। জানিয়েছিলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তারা কেবল বন্ধু।

কিন্তু পরমব্রত যে তখন মিথ্যা বলেছিলেন তার প্রমাণ মিলেছে। আজ সোমবার (২৭ নভেম্বর) পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

Advertisement

গণমাধ্যমটি দাবি করছে, ছোট আয়োজনে বিয়ে করতে চলেছেন পরমব্রত-পিয়া। কাছের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন বিয়েতে।

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত। সেসব নিয়ে লুকোচুরিও করেননি বিশেষ। সর্বশেষ বিদেশিনি প্রেমিকা ইকার সঙ্গে তার বিয়ে হওয়ারও কথা ছিল। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন।

কিন্তু পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি শুরু থেকেই সাবধানী ছিলেন। তার অবশ্য বিশেষ কারণও পরমব্রত এ সময়ের ব্যস্ত অভিনেতা। অন্যদিকে পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী। এর আগে অনুপমের সঙ্গে ছয় বছর সংসার করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!