ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ৩০ নভেম্বর ২০২৩
কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী
ছবি: সংগৃহীত

কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। কন্যাসন্তানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ চক্রবর্তী নিজেই।

রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর দিয়ে লিখেছেন, ‘আমাদের বাড়ি দুটি মিষ্টি ছোট ভালোবাসায় পূর্ণতা পেল। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

Advertisement

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংও করছিলেন তিনি।

এর আগে সকালে হাসপাতালে যাওয়ার সময় শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘ভেরি গুড মর্নিং’। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে ছিল! হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে এই ছবি তোলেন তারা। এর পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!