হলিউডের জুলিয়েন্স অকশন্সে আয়োজিত নিলামে ড্রেসটি এতটা চড়া দামে বিক্রি হয়। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি ডায়ানা ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন।
এটি ছিল তার একটি রয়েল ট্যুরের অংশ; যেখানে তার সাথে ছিলেন তৎকালীন স্বামী চার্লস। পরবর্তীতে ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্ট্রায় ডায়ানা ফের ড্রেসটি পরেছিলেন। ধারণা করা হচ্ছিল যে, এর দাম ৭৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।
.png)
ড্রেসটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর ড্রেসে থাকা মেটালিক এমব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম।
রয়েল ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউনিক সব ড্রেস পরতেন ডায়ানা। তারই ধারাবাহিকতায় মরোক্কান-ব্রিটিশ ফ্যাশন ডিজাইনারের আরও বেশকিছু ড্রেস তিনি পরেছিলেন।
হলিউড লিজেন্ডস অকশনে ইভিনিং ড্রেসটি ছাড়াও ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে, এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগেজমেন্টে ড্রেসটি পরেছিলেন তিনি।
নিলামে ডায়ানা ছাড়াও হলিউড তারকাদের ব্যবহৃত বেশ কয়েকটি সামগ্রী বিক্রি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অড্রে হেপবার্নের একটি গিভেঞ্চি ড্রেস; যেটি তিনি ১৯৬৩ সালে পরেছিলেন। এছাড়াও গ্লোরিয়া সোয়ানসনের ১৯৫০ সালে পরিহিত স্লিভলেস একটি গাউনও বিক্রি করা হয়েছে।