ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেত্রীর ঘর থেকে চুরি লাখ টাকার গয়না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ৬ জানুয়ারি ২০২৪
অভিনেত্রীর ঘর থেকে চুরি লাখ টাকার গয়না
ফাইল ছবি

‘মে আই কাম ইন ম্যাডাম’ খ্যাত অভিনেত্রী নেহা পেন্ডসের বাড়িতে চুরি হয়েছে।তার বাড়ি থেকে চুরি গিয়েছে ছয় লাখ টাকা মূল্যের গয়না।

বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে নেহার ২৩ তলার ফ্ল্যাট থেকে চুরি গিয়েছে ওই গয়না। ঘটনায় থানায় এফআইআর দায়ের করেন নেহার স্বামী শার্দুল সিং বায়াসের গাড়ির চালক রত্নেশ ঝা। চুরির ঘটনায় সন্দেহভাজন পরিচারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর ঘটে এই চুরির ঘটনা।

নেহার স্বামীর গাড়ির চালক রত্নেশ জানান, শার্দুল নাকি তাকে জানিয়েছিলেন, চার বছর আগে বিয়েতে উপহার হিসাবে একটি সোনার ব্রেসলেট ও একটি হিরের আংটি পেয়েছিলেন তিনি। সেই দু’টি গয়নাই নাকি খুঁজে পাচ্ছেন না তিনি। জানা যাচ্ছে, বাইরে বেরোনোর সময় সাধারণত শার্দুল ওই দু’টি গয়না পরতেন। এক দিন বাড়িতে ফিরে বাড়ির পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিকে নাকি তিনি সেগুলি রাখতে দিয়েছিলেন। শার্দুলের কথামতো পরিচারক সেগুলি ঘরের আলমারিতে রেখে দেন। তার পর থেকেই নাকি পাওয়া যাচ্ছে না সেই গয়নাগুলি।

Advertisement

খবর, সুমিত নামের ওই পরিচারক নেহার বাড়ির একাধিক কাজ করেন। অন্যান্য পরিচারকদের সঙ্গে নেহা ও তার স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। এক দিন বাড়ি থেকে বেরোনোর সময় শার্দুল ওই ব্রেসলেট ও আংটি পরতে গেলে সেগুলি আলমারিতে খুঁজে পাননি তিনি। বাড়ির অন্যান্য পরিচারকদের কাছে খোঁজ নেওয়া হলেও সেগুলি খুঁজে পাওয়া যায়নি। সুমিতকে ফোন করে জানতে পারা যায় যে তিনি কোলাবায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এরপরই শার্দুলের গাড়ির চালক রত্নেশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার কাছ থেকেও গয়না উদ্ধার করা যায়নি।

ধৃত পরিচারক সুমিতের দাবি, গয়না তিনি নির্দিষ্ট জায়গাতেই রেখেছিলেন। তবে ওই দিন সুমিত বাড়িতে উপস্থিত না থাকায় তার উপরেই সবার সন্দেহ গিয়ে পড়ে। আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!