জানা গেছে, পড়ালেখার পাশাপাশি মডেলিংও করতেন তাসনিয়া। শুক্রবার ভোর চারটায় এ ঘটনা ঘটে। ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।
বিষয়টি নিয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে থাকে পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, ইউল্যাবে পড়াশুনা করতেন তাসনিয়া। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পড়ালেখার পাশাপাশি মডেলিংও করতেন তিনি। তবে খুব জেদি স্বভাবের ছিলেন। কিন্তু কী কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন সে রহস্য এখনও উদঘাটন হয়নি।