এই যেমন সম্প্রতি প্যারিস হউটে কোচার উইকের মার্জার সরণিতে প্রথমবার হেঁটেছেন অনন্যা। গত ২২ জানুয়ারি ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় শোয়ে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। আর নতুন এই মুকুটে চাঙ্কিকন্যা বেজায় খুশি হলেও নেটপাড়ার একাংশ কিন্তু রে-রে করে উটেছে তার পোশাক দেখে।
রাহুল মিশ্রর ডিজাইন করা সুপারহিরো কালেকশনে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে। দেখতে আউট অফ দ্য বক্স বটে! তবে অনন্যা কিন্তু বেশ সাহসিকতার সঙ্গে সেই ব্লাউজ ক্যারি করেছেন। নিজেই সেই ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। অনন্যা পাণ্ডের বুকের উপর দেখা গেল, বড় সাইজের একটা ফড়িং। তার আবার শুঁড়ও রয়েছে। আর সেটাতেই ঢাকা স্তনযুগল। সেই পোশাক দেখেই নিন্দুকদের একাংশ ট্রোল করা শুরু করেছেন। তাদের প্রশ্ন, ‘উরফির বোন নাকি আপনি?’
.png)
বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অনন্যা পাণ্ডের দিকে সর্বদাই পাপারাজ্জিদের ফ্ল্যাশলাইট। করণ জোহরের ‘ধর্মা’র ঘর থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছেন। উপরন্তু তার ব্যক্তিগতজীবন, প্রেম-বিচ্ছেদ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আদিত্য রায় কাপুরের সঙ্গে মাঝেমধ্যেই বিটাউনের ইতি-উতি দেখা যায় তাকে।