ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জন্মদিনে বাগদত্তাকে সামনে আনলেন অধরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
জন্মদিনে বাগদত্তাকে সামনে আনলেন অধরা
ছবি: সংগৃহীত

প্রেম করছেন, সেটা মাঝেমধ্যে স্বীকার করলেও কখনও প্রেমিককে সামনে আনেননি ঢাকাই ছবির নায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদত্তা হলেও দুজনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি।

তবে আজ (২৩ ফেব্রুয়ারি) অধরা খানের প্রেমিকের জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও জানিয়ে দিলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।

অধরার ভাষ্য অনুযায়ী, পারিবারিকভাবে বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে হয়েছে বাগদান।

অধরা বললেন, ‘ওর নাম ফয়সাল। পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। এখন সে কানাডাতে থাকে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছে। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।’

নায়িকা জানালেন, আপাতত কবে বিয়ে হচ্ছে সে সিদ্ধান্তে এখনো পৌঁছাননি। সময় পেলেই অধরা ছুটে যান কানাডা। অথবা দুজনে মিলে ঘুরে আসেন অন্য কোনো দেশ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!