ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১, ৫ মার্চ ২০২৪
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা মারা গেছেন
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে মারা যান বাপ্পীর মা স্বপ্না সাহা। এ তথ্য নিশ্চিত করেছেন বাপ্পী চৌধুরীর গাড়ি চালক প্রতীক।

জানা গেছে, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!