ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঈদের নাটকে সোহেল-ফারিণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:৫৫, ২৯ মার্চ ২০২৪
ঈদের নাটকে সোহেল-ফারিণ
ছবি: সোহেল, ফারিণ ও আতিফ আসলাম বাবলু

ঢাকার এক বস্তিতে বসবাস সোহানা-মোহনার। তাদের বাড়ির লাইটের সুইচ নষ্ট হওয়ার সুবাদে দু’জনের পরিচয়। পরিচয় থেকে পরিণয় এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত সোহনার সঙ্গে সবসময় পাশে থাকেন মোহন। দু’জনের সখ্যতায় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এভাবে ভালোই চলতে থাকে কিন্তু হঠাৎ সম্পর্কের টানাপোড়ন এবং সেখান থেকে বিচ্ছেদ। এই ভাবে সাজানো হয়েছে নাটক ‘সুইচ’।

‘সুইচ’ নামের নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন  সোহেল মণ্ডল ও ফারিণ খান। নাটকটি রচনা করছেন সাইফুর রহমান কাজল।

নাটকটির শুটিং হয়েছে ঢাকার এক বস্তিতে। নাটকটিতে শিল্পী সরকার, বাশার বাপ্পিসহ আরো অনেকে। 

Advertisement

নাটকটির পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন, মূলত আমি মৌলিক গল্প পছন্দ করি। এবারো নাটকে নতুনত্ব এবং সুইচ নিয়ে একটা গল্প তৈরি করেছি। শহরের বস্তির দুজনের গল্পেই এই নাটক। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পেরে ভালো লাগছে। দর্শকদের নাটকটি অনেক পছন্দ হবে বলে আমি আশাবাদী।

সোহেল মণ্ডল বলেন, নাটকটি অনেক ভালো হয়েছে। গল্পে নতুনত্ব ছিল। কাজটি করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি। দর্শকদের নাটকটি চোখের শান্তি দেবে বলে আমার মনে হয়। দর্শকদের নাটকটি দেখার আহ্বান থাকবে।

ফারিন খান বলেন, নাটকটির গল্প অসাধারণ। পরিণয়, বিচ্ছেদ সব কিছুই দেখানো হয়েছে নাটকটিতে। একজন দর্শক হিসেবে গল্পটি আমার অনেক পছন্দ হয়েছে। দর্শকদের কাছে নাটকটি জায়গা করে নেবে বলে আমার মনে হয়।

উল্লেখ্য, শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন ও ওটিটিতে  এ প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন পরিচালক আতিফ আসলাম বাবলু।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!