[ বিনোদন ]
প্রেমিকাকে দেখতে বাড়ি ছাড়লেন প্রেমিক, পথে ঘটল অদ্ভুত ঘটনা!
ছবি: সংগৃহীত
ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ন বরিশাল রওয়ানা দেয়। তার ভালোবাসার মানুষ অপ্সরার সঙ্গে পরিচয়ের এক বছর পূর্তিতে তাকে চমকে দেবার জন্যই তিনি বরিশাল যারবার সিদ্ধান্ত নেন। কিন্তু যাত্রা পথে তার সঙ্গে ঘটে অদ্ভত এক চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। যার সব কিছুতে কৌতুল থাকে জানার জন্য। সে নানা রকম ভাব নিয়নের কাছ থেকে বরিশাল যাবার কারণ বের করতে তাকে। এতে নিয়নের বিরক্তিবোদেও তার কিছু যায় আসে না। এমনই এমন গল্পে এগোবে নির্মাতা সাইফুল হাফিজ খানের নাটক ‘মায়াবিনী’।
জামাল হোসেনের প্রযোজনায় এটি রচনা করেছেন রিফাত আদনান পাপন। এতে অপ্সরার চরিত্রে অভিনয় করেছেন আয়েশা খান ও নিয়ন চরিত্রে দেখা যাবে জুনায়েদ বোগদাদীকে।
নির্মাতা হাফিজ খান বলেন, দারুন রোমান্টিক একটি গল্পে নাটকটি নির্মাণ করেছি। গল্পে নতুনত্ব ও ভিন্নতা রয়েছে। আয়েশা ও জুনায়েদ তাদের সবোর্চটা দিয়ে অভিনয় করেছেন আশাকরি দর্শক দারুন একটা নাটক পেতে যাচ্ছে।
.png)
অভিনেতা জুনায়েদ বলেন, সুন্দর ও গোছানো একটি গল্পের নাটক এটি। কোনো ভাড়ামি নেই। এমন গল্পে কাজ করতে বরাবরই ভালো লাগে।’
অভিনেত্রী আইশা খান বলেন, ঈদের নাটক মানেই একটু অন্যরকম। এ নাটকের গল্পের সঙ্গে দর্শক লোকেশনেও নতুনত্ব দেখতে পাবে। পুরো নাটকের একটি সুন্দর প্রেমের জার্নি নির্মাতা তুলে ধরেছেন।
ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসবে নাটকটি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!