ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নাচ নিয়ে আলিফের ইউরোপ সফর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ৯ এপ্রিল ২০২৪
নাচ নিয়ে আলিফের ইউরোপ সফর
ছবি: নৃত্যশিল্পী এবং কোরেওগ্রাফার মোফাসসাল আলিফ

তরুন প্রজন্মের নৃত্যশিল্পী এবং কোরেওগ্রাফার মোফাসসাল আলিফ তার আধুনিক নৃত্যধারায় কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে। তারই পরিচালনায় নৃত্যদল ‘অ্যালিফিয়া স্কোয়াড’ নাচের জগতে পরিচিত নাম, বর্তমানে কাজ করছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার একটি নাচের গানে।

মোফাসসাল আলিফ দেশের বাইরে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পারফর্ম করলেও এবারই প্রথম পারফর্মেন্স করতে যাচ্ছেন ইউরোপের দেশে। আগামী ২৬ ই মার্চ ন্যাদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে আমস্টারডামে নৃত্য পরিবেশন করবেন। সাথে থাকবে আরেক তরুন নৃত্যশিল্পী ও কোরেওগ্রাফার মাটি সিদ্দিকী। 

আগামী ৬ এবং ৭ এপ্রিল ফ্রান্সে মিরাবাঈ ড্যান্স স্কুল এর আমন্ত্রণে বলিউড এবং হাই হিলস ড্যান্সের উপর দুইটি নৃত্য কর্মশালা করাবেন।

Advertisement

আলিফ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে নাচের উপর মাস্টার্স করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!