অনুষ্ঠান প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদী-তীরবর্তী কৃষকেরা। এছাড়াও শরীয়তপুর পদ্মা, মেঘনা, কীর্তিনাশা নদীর ত্রিমোহনার নিকটবর্তী হওয়ায় ভাঙনের শিকার হচ্ছে বারবার। নদী-তীরবর্তী এ অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। ধান, পাট, সরিষা, ধনিয়া ইত্যাদি চাষে বিপ্লব এনেছেন এখানকার কৃষক।
জলবায়ু পরিবর্তন সম্পর্কে এখনই সচেতন করতে হবে। এছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানীগুণী। আমরা তাদের স্মৃতিচিহ্ন খুঁজে বেরিয়েছি।’ ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।
.png)