ইনস্টাগ্রামে ছবি দিয়ে লম্বা পোস্ট করেছেন ভাইরালকন্যা উরফি। সেই পোস্টে তিনি লিখলেন, ‘অনেকেই আমার এমন চেহারা দেখে মনে করছেন, আমি নাকি আসলে ফিলার্স ব্যবহার করেছি। কিন্তু সেটা নয়। আমার অ্যালার্জি হয়েছে। ঠোঁট ও চোখে প্রচণ্ড ব্যথা। যত দিন এগোচ্ছে সমস্যা যেন আরো বাড়ছে। তাই এটা ফিলার্স নয়। এটা অ্যালার্জি।’
উরফি আরো জানালেন, ‘আমি ১৮ বছর বয়স থেকে যে বোটস্ক নিই, সেটাই নিয়েছি। আলাদা করে কোরো বোটস্ক বা ফিলার্স ব্যবহার করিনি। তাই ভূয়া খবর রটানোর আগে সত্যিটা জানুন।’
.png)
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তার খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। সেই উরফির হঠাৎ কী হল তা নিয়ে জল্পনা বলিপাড়ায়।