ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জুনেই সোনাক্ষীর বিয়ে! কার সঙ্গে নতুন ইনিংস শুরু নায়িকার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬, ১০ জুন ২০২৪
জুনেই সোনাক্ষীর বিয়ে! কার সঙ্গে নতুন ইনিংস শুরু নায়িকার?
ফাইল ছবি

বলিউডে ফের বিয়ের সানাই বাজল। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সোনাক্ষী সিনহা। বরাবরই সোনাক্ষী তার সম্পর্ক রেখেছেন গোপনে। তবে এবার অভিনেত্রীর বিয়ের খবর চলে এল প্রকাশ্যে।

সোনাক্ষী তার বয়ফ্রেন্ড অভিনেতা জাহির ইকবালের সঙ্গেই ছাতনাতলায় বসছেন চলতি মাসে। জানা যাচ্ছে আগামী ২৩ জুন চার হাত এক হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে এমন তথ্যই জানা যায়। এও জানা গিয়েছে শত্রুঘ্ন সিনহার কন্যা মুম্বাইয়ের বাস্তিয়ানের কোথাও একটা শুভপরিণয় সারছেন।

ম্যাগাজিনের কভারের মতোই সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ডের ডিজাইন করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গুজব আসলে সত্যি।’ আমন্ত্রিতদের বিয়ের অনুষ্ঠানে ফরমাল পোশাকেই আসতে বলা হয়েছে।

Advertisement

সোনাক্ষী-জাহির প্রেমের কথা প্রকাশ্যে না আনলেও, বিভিন্ন সময়ে তাদের সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্ট দেখে অনেকেই বুঝে গিয়েছিলেন যে, সোনাক্ষী-জাহিরই এবার একছাদের তলায় থাকতে চলেছেন। সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি ওয়েব সিরিজে। রেহানার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!