কারণ বরাবরের মতো ঈদে থাকছে তার ফাগুণ অডিও ভিশনের নির্মাণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, আছে তার রচনা ও পরিচালনায় নাটক ‘ব্যবহার বিভ্রাট’।
দুটো নির্মাণই প্রচার হবে এটিএন বাংলায়। একটি পোশাক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাটের গল্প।
.png)
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।