মির্জাপুর সিজন ৩: কালিন ভাইয়ার মৃত্যু নাকি গুড্ডুর পতন
২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। সেবারই দারুণ দর্শকপ্রিয়তা পায় সিরিজটি। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। প্রথম সিজনের দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন।
অবশেষে ৪ বছর পর শুক্রবার (৫ জুলাই) মুক্তি পেল সিরিজটির তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে সিরিজটি।
গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরো মার-মার, কাট-কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীনা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।
মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুজ্ঞাল, বিজয় ভার্মা।