ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাসপাতালে উর্বশী! শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১০ জুলাই ২০২৪
হাসপাতালে উর্বশী! শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনা
ফাইল ছবি

এমনিতে ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে তার নাম জড়িয়ে নানা খবর হয়। কিন্তু এবারে খবর ভিন্ন। শোনা যাচ্ছে, শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন। তার পরবর্তী ক্যারিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। যদিও তার সোশাল মিডিয়া প্রোফাইলে এখনো পর্যন্ত এবিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নাকি উর্বশীর টিম তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে।

কীভাবে ঘটল এই ঘটনা? ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর আসন্ন সিনেমা ‘এনবিকে ১০৯’-এর শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। হায়দরাবাদে এই শুটিং হচ্ছিল। একটি অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় দুর্ঘটনাটি ঘটে। চোট পান উর্বশী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত তা এখনো জানা যায়নি।

Advertisement

অভিনেত্রীর টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ‘এনবিকে ১০৯’ ছবির শুটিং শুরু হয়েছিল। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী রাউতেলা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সলমন ও প্রকাশ রাজ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!