ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাহাত ফাতেহ আলী আসছেন ঢাকায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১০ জুলাই ২০২৪
রাহাত ফাতেহ আলী আসছেন ঢাকায়
ছবি: সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন তিনি। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে গাইতে আসছেন এই  সংগীতশিল্পী। 

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।  

এদিকে, ফেসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ 

Advertisement

পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও। যাঁরা তাঁর গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন। 

এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!