ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আর্থিক দুর্নীতি মামলায় জ্যাকলিনকে ফের তলব ইডির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ১০ জুলাই ২০২৪
আর্থিক দুর্নীতি মামলায় জ্যাকলিনকে ফের তলব ইডির
ছবি: সংগৃহীত

২০০ কোটি রুপি আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত অপরাধী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জ্যাকলিন ফার্নান্দেজেরকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বুধবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

২০২১ সাল থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন এ অভিনেত্রী। তিনি শ্রীলংকার নাগরিক হলেও দীর্ঘ দিন ধরেই বলিউডের সঙ্গে যুক্ত। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। 

Advertisement

একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি রুপি হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

ইডির দাবি, সুকেশ জালিয়াতি করা টাকায় জ্যাকলিনের জন্য দামি উপহার কিনতেন। ২০২২ সালে দায়ের করা চার্জশিটে দাবি করা হয়, অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের অপরাধ সম্পর্কে অবগত হয়েও ঐ সব দামি উপহার, মূল্যবান গহনা গ্রহণ করতেন।

এ বিষয়ে এরই মধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রতিবারই অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধ প্রবণতা সম্পর্কে তার কিছুই জানা ছিল না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!