ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনায় আক্রান্ত অক্ষয়, নিমন্ত্রণ পেয়েও অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারলেন না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ১২ জুলাই ২০২৪
করোনায় আক্রান্ত অক্ষয়, নিমন্ত্রণ পেয়েও অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারলেন না
ফাইল ছবি

অনন্ত-রাধিকার বিয়েতে বলিউডের প্রায় সবাই উপস্থিত থাকলেও হাজির থাকবেন না বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। অনন্ত নিজে গিয়ে অক্ষয়কে নিমন্ত্রণ পত্র দিয়ে এসেছিলেন, তা সত্ত্বেও তার বিয়েতে যেতে পারছেন না অভিনেতা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয়।

অনন্ত-রাধিকার বিয়ের দিনই মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি সারফিরা। জানা গিয়েছে, এই ছবির প্রচারের সময়ই অসুস্থবোধ করেন তিনি। দ্রুত পরীক্ষা করা হলে, তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা। হঠাৎই কোভিড আক্রান্ত হওয়ায় অনন্তের বিয়েতে যাবেন না অক্ষয়।

অনন্ত-রাধিকার বিয়ের অতিথি তালিকা বেশ লম্বা। রয়েছেন, শাহরুখ খান সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পাণ্ডে, কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা।

Advertisement

বৃহস্পতিবার বিয়ের এক দিন আগেই মুম্বাইতে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে মার্কিন মুলুক থেকে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। বৃহস্পতিবার, ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!