এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। প্লেনের ভেতরের সেই ভিডিওতে বিমানসেবিকার উপর রেগে গিয়েছিলেন সারা।
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিও মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে সারার সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে কেবিন ক্রু, উঠে এসেছেন পাইলটও। রেগে অগ্নিশর্মা অভিনেত্রী। গোল গোল চোখ করে এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে তিনি। এরপর সিট ছেড়ে উঠে চলে গেলেন।
.png)
সারার দামী পোশাকে নাকি জুসের গ্লাস উলটে ফেলেছেন বিমান সেবিকা, সেই কারণেই রেগে গিয়েছিলেন। যদিও সারার পোশাক, মেকআপ দেখে অনেকের ধারণা এটা কোনা বিজ্ঞাপনী শুটের ঝলক।
চুল কার্ল করা, চোখে চড়া মেকআপ। সারার এমন এয়ারপোর্ট লুক দেখতে মোটেই অভ্যস্ত নয় কেউ। বরং প্লেনে চড়ার সময় ক্যাজুয়াল পোশাকেই ধরা দেন অভিনেত্রী।
তাই এই ভিডিওকে ভক্ত-অনুরাগীরা প্রমোশনাল গেমিং বলেই মনে করছেন। হয়ত কোনো বিজ্ঞাপন কিংবা ছবির শুটের অংশ এটি। সারা অবশ্য গোটা বিষয় তেমন কিছু বলেনি।