ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তারকাদের সংসার ভাঙনের খবরে কাকে তুলোধনা করলেন অভিনেত্রী শ্রীলেখা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ২৬ জুলাই ২০২৪
তারকাদের সংসার ভাঙনের খবরে কাকে তুলোধনা করলেন অভিনেত্রী শ্রীলেখা
ফাইল ছবি

একের পর এক সংসার ভাঙনের খবর শোনা যাচ্ছে টালিউড ইন্ডাস্ট্রিতে। কয়েকদিন আগেই খবর চাউর হয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ হয়েছে। এ তালিকায় যোগ হয়েছে অভিনেতা ঋষি কৌশিক ও তার স্ত্রী অভিনেত্রী দেবযানী চক্রবর্তীর নাম। এই তারকা দম্পতিও নাকি আলাদা থাকা শুরু করেছেন। এখন আগের মতো নেই তাদের সম্পর্ক।

এদিকে টালিপাড়ায় যখন সংসার ভাঙনের এত খবর উড়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় ক্ষোভ উগড়ে দিলেন ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কারো নাম উল্লেখ না করে এবার ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিলেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শ্রীলেখা মিত্র ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘নিজেদের জীবন নিয়ে বেঁচে থাকুন। কার বিয়ে হচ্ছে, কার বিচ্ছেদ হচ্ছে, এ নিয়ে কেন পড়ে আছেন আপনারা? সবারই সীমারেখাকে শ্রদ্ধা করা উচিত।’

Advertisement

এ অভিনেত্রী আরো লিখেছেন, ‘একইসঙ্গে নিজের সীমাও তৈরি করুন। কারও ব্যক্তিজীবন অন্যের জন্য নয়। সবাই যে যার মতো করে ভালো থাকুন এবং ভালো রাখুন।’

টালি তারকা সবার উদ্দেশে এমন বার্তা দিলেও অন্দরের খবর নিয়ে থেমে নেই আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই কারও নাম উল্লেখ না করে তারকাদের তুলোধনা করছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!