ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেতা-নাট্যকার মনোজ মিত্রের শারীরিক অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৪
অভিনেতা-নাট্যকার মনোজ মিত্রের শারীরিক অবস্থা সংকটাপন্ন
ফাইল ছবি

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা, নাট্যকার মনোজ মিত্রের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রোববার (২২ সেপ্টেম্বর) কলকাতার সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন এক প্রতিবেদনে জানিয়েছে, মনোজ মিত্রের শারীরিক অবস্থা আরো বেশি আশঙ্কাজনক। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না।

মনোজ মিত্রের কন্যা ময়ূরী মিত্র টিভি নাইনকে বলেন, ‘বাবার শরীর খুবই খারাপ; আশঙ্কাজনক অবস্থা। হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে মারা গেছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। চিকিত্‍সকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।’

Advertisement

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন ৮৫ বছর বয়সি মনোজ মিত্র।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!