ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যেভাবে আজকের অবস্থানে বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ৫ অক্টোবর ২০২৪
যেভাবে আজকের অবস্থানে বিদ্যা বালান
ফাইল ফটো

স্রোতের জোয়ারে না ভেসে নিজের মতো কাজ করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার নামে সিনেমা হলে যান দর্শক। তবে আজকের এ অবস্থানে আসতে বেশ খাটতে হয়েছে। এমনকি কলকাতার রাস্তায়ও বদলাতে হয়েছে পোশাক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন পরিচালক সুজয় ঘোষ।

বিদ্যার ক্যারিয়ারের জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘কাহানি’। এ ছবি করতে গিয়েই রাস্তায় পোশাক ছাড়তে হয়েছে অভিনেত্রীকে।

Advertisement

পরিচালক সুজয় বলেন, শুনলে অবাক হবেন, ভ্যানিটি ভাড়া নেয়ার মতো সামর্থ্যও আমাদের ছিল না। না ছিল শ্যুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা। এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালনকে পোশাক বদলাতে হতো, আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম। আর ও তার ভেতরে পোশাক বদলাতো।

তিনি আরো বলেন, আলাদিনের ব্যর্থতার পর, বিদ্যা সহজেই কাহানিকে না বলতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি... অমিতাভ বচ্চন এমনকি শাহরুখ খান পর্যন্ত...ভীষণ নিজের কথার পাক্কা। তারা যদি কিছু করার প্রতিশ্রুতি দেয় তবে তা করেই। বিদ্যাও সেই ক্যাটাগরিতে পড়ে। সে কাহানির সঙ্গে আটকে ছিল।

২০১২ সালে মুক্তি পায় ‘কাহানি’। ছবিটি শুধু বিদ্যাকে ওপরে ওঠায়নি। ক্যারিয়ার ঘুরিয়েছিল সুজয়ের। এর আগে একাধিক ফ্লপ ছবি দিয়ে ক্লান্ত সুজয় বিদ্যা বালানের হাত ধরে দেখেন সফলতার মুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!