ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফের অমিতাভের নির্দেশনায় পূজা চেরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ৫ অক্টোবর ২০২৪
ফের অমিতাভের নির্দেশনায় পূজা চেরী
ছবি: সংগৃহীত

মাল্টিপ্লেক্সে চলছে পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি। গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল এই লিপস্টিক। কিন্তু সে সময় বেশি হলে প্রদর্শিত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে কেবল স্টার সিনেপ্লেক্সেই ছবিটির ২০টির মতো শো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এবার পূজা চেরীর নতুন কাজের খবর পাওয়া গেল। সম্প্রতি নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। পূজা চেরী জানান, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে শুটিং হয় বিজ্ঞাপনটির।

কাজটি সম্পর্কে পূজা চেরী বলেন, ‘সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, এ কাজটিও ভালো হবে।

Advertisement

পূজা প্রথমবার অমিতাভের নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরবর্তী সময় রিন, সেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনচিত্রেও। নতুন এই বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুগে প্রচারে আসবে।

শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন। তার অভিনয়, সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তদের প্রাণ। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার।

‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!