রাফীর সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি বলেন, ‘এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে পারব না। সেটা রাফীই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন। তাতে আমিও সানন্দে কাজ করব। তবে আপাতত সিরিজ নিয়ে কিছুই বলতে পারছি না।’
নাম ঠিক না হওয়া সিরিজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে, কিন্ত সেটা সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনো ঠিক হয়নি। সব ঠিকঠাক হলেই অফিসিয়ালি জানানো হবে বিষয়টি। দেশের একটি ওটিটির জন্য নির্মিত হবে এই সিরিজ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। তার এতে কাজ করার বিষয়টি সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেলেও আনুষ্ঠানিভাবে জানাতে চাননি।
.png)
এদিকে দুই বছর আগে পরিচালক রায়হান রাফীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন দীঘি। নায়িকার প্রধান অভিযোগটা ছিল এমন, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও তাকে না জানিয়ে অন্য একজনকে নায়িকা করেছেন। এমন অভিযোগের পর, নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। আর তাতেই গরম হয় আলোচনা। এরপর সব চুপচাপ। এমন সময়েই সামনে এলো দীঘিকে নিয়ে নতুন সিরিজের খবর।
রাফী এখন ‘ব্ল্যাক মানি’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয় করছেন পূজা চেরী, নায়ক রুবেল, পাভেলসহ অনেকেই। ব্ল্যাক মানির ক্যামেরা ক্লোজ হলেই কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজকে নিয়ে ‘লায়ন’-এর মিশনে নামবেন তিনি।