ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এইচএসসি পরীক্ষার্থীদের মেহজাবীনের শুভেচ্ছা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসি পরীক্ষার্থীদের মেহজাবীনের শুভেচ্ছা
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। এবার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে দিলেন পরামর্শ।

নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরো বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।

এরপর লেখেন, আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরো অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।

Advertisement

নিজের প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন মেহজাবীন। টরন্টোর পর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ছবিটি। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!