দ্বিতীয়বার প্রেম ভাঙল! শরীরে প্রেমিকের চিহ্ন নিয়ে কী করবেন অভিনেত্রী
ভালোবাসায় ভুল বোঝাবুঝি থাকে। কিন্তু না, এবার আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। চিরতরে মৃত্যুঞ্জয়কে তার জীবন থেকে মুছে ফেললেন শার্লি মোদক। বছর ঘুরতেই ফের প্রেম ভাঙল ফুলকির সতীন-কাঁটার।
ছোটপর্দার অতি পরিচিত মুখ শার্লি। প্রেম নিয়েও বরাবরই খোলামেলা নায়িকা। ২০২৩ শুরু হতে না হতেই ব্রেক-আপের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তার ৫ বছর পুরোনো প্রেম এখন ইতি। সেইসময় প্রেম ভেঙেছিল ঠিকই, কিন্তু শরীরে খোদাই করা মৃত্যুঞ্জয় (নীল)-এর নাম মুছে ফেলেননি শার্লি।
১০ মাস পর ফের কাছাকাছি আসেন প্রাক্তন প্রেমিক জুটি। গত বছর পূজার আগেই জোড়া লাগে প্রেম। ২০১৭ সালে দুর্গাপূজায় পরস্পরের প্রতি কমিটেড হয়েছিলেন শার্লি-মৃত্যুঞ্জয়, কিন্তু এই বছর পূজার আগেই সব শেষ! পরস্পরের কাপল ছবি মুছে ফেলা থেকে, ইনস্টায় আনফলো- সবই ঘটে গিয়েছে গত কয়েক সপ্তাহে।
.png)
এবার আর সম্পর্ক জোড়া লাগার কোনো চান্স নেই, তেমনই ইঙ্গিতও দিয়ে দিলেন শার্লি। নায়িকার ডান হাতে ট্যাটু করা ছিল প্রেমিকের ডাকনাম- নীল। সেই ট্যাটু ঢেকে ফেললেন অভিনেত্রী। আপতত ময়ূরের পালক দিয়েই নীলের নাম ঢেকেছেন শার্লি।
শার্লির নতুন ইনস্টা রিলে জ্বলজ্বল করছে সেই ট্যাটু। সম্পর্ক জোড়া লাগা প্রসঙ্গে গত বছর শার্লিকে বলতে শোনা গিয়েছিল, ‘এই যে কয়েকটা মাস আমরা আলাদা ছিলাম। নিজের মতো করে কাটিয়েছি এই সময়টা। তাই আরো বেশি করে একে অপরকে কাছে পাওয়ার বিষয়টা অনুভব করেছি। তাই আবারো একসঙ্গে’। কেন সেই তাগিদ ফুরিয়ে গেল তা অবশ্য স্পষ্ট নয়।