তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।
চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই সিরিজটি শেষ করছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। সংবাদমাধ্যমকে অমি নিজেই নিশ্চিত করেছেন খবরটি।
.png)
অমি বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’
এ নির্মাতা আরো বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।