শাকিব খান বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’
শাকিব ছাড়াও এ আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।
.png)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।