ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘দরদ’ দেখবেন শাকিব, সব টিকেট কিনে নিলেন সুপারস্টারের সহকর্মীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২০ নভেম্বর ২০২৪
‘দরদ’ দেখবেন শাকিব, সব টিকেট কিনে নিলেন সুপারস্টারের সহকর্মীরা
ফাইল ছবি

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। তার সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত ও সাধারণ মানুষের মনে থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনার পারদ ছুঁয়ে গেল রিমার্ক-হারল্যান পরিবারেও। এই কোম্পানির পরিচালকও ঢালিউড সুপারস্টার। শাকিবের সিনেমা ‘দরদ’ বিশ্বের ২২টি দেশে এক যোগে মুক্তি পেয়েছে। দেশের  ৮৩ সিনেমা হলেও চলছে সিনেমাটি। দেশ-বিদেশে মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে সিনেমাটি। মুক্তির দিন থেকে হলে হলে শাকিবিয়ানদের মধ্যে নেমে এসেছিল ঈদের আমেজ।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান! দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এদিকে, ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার।

Advertisement

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের কোম্পানির সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন। এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!