ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ে নিয়ে এবার জবাব দিলেন অভিনেত্রী, বললেন- ‘আমি প্রেমে আছি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৬, ১ ডিসেম্বর ২০২৪
বিয়ে নিয়ে এবার জবাব দিলেন অভিনেত্রী, বললেন- ‘আমি প্রেমে আছি’
ফাইল ছবি

বর্তমান সময়ের ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অল টাইম দৌড়ের ওপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর শুধুই তার সামনে এগিয়ে চলা।

ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি হাসি দিয়ে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কার সঙ্গে প্রেম, কবে করছেন বিয়ে- এমন প্রশ্ন প্রায়ই শুনতে হতো সাফাকে। এবার বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।

তিনি বলেন, আমার জীবনের ভালোবাসার অবস্থা কিন্তু খুব ভালো। পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে, কখনো পারিবারের ভালোবাসার মানুষ আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।

Advertisement

এ অভিনেত্রী বলেন, আমি প্রেমে আছি, ভালোবাসায় আছি। তবে সেটি শুধুই কাজের মধ্যে, কাজের ভালোবাসায় আছি। যদিও সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে..., অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই। তবে বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই।

সাফা কবির বলেন, সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এ জন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!