ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪

সেরা অভিনেত্রী কারিনা, আরো যারা পুরস্কার পেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ২ ডিসেম্বর ২০২৪
সেরা অভিনেত্রী কারিনা, আরো যারা পুরস্কার পেল
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর।

রোববার আনুষ্ঠানিকভাবে তিন বিভাগে ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা।

এবারের আসরে ১৬টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘হীরামন্ডি’। ঠিক তার পরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এই সিরিজের পেয়েছে ১২টি পুরস্কার।

Advertisement

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা-

সিরিজ

  • সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
  • সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
  • সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
  • সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
  • সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)
  • সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামান্ডি)
  • সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

ফিল্ম ক্যাটাগরি

  • সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
  • সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
  • সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
  • সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (জানে জান)
  • সেরা-সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
  • সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
  • সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
  • সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
  • সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

  • সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
  • সেরা সিনেমা: জানে জান
  • সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
  • সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পান্ডে
  • সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)
  • সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!