[ বিনোদন ]
অভিনেত্রী প্রজ্ঞার ব্যক্তিগত ভিডিও ফাঁস
ভারতীয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা- ফাইল ফটো
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিলো। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে দক্ষিণী সিনেমায় প্রতিষ্ঠিত করেছেন প্রজ্ঞা। পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন।
সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা সমালোচনার ঝড় তুলছে। যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং ভিডিওতে যে নারীটিকে দেখা যাচ্ছে, তিনি আসলেই প্রজ্ঞা নাগরা কিনা তা স্পষ্ট নয়।
ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত প্রজ্ঞা নাগরা এই বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
.png)
প্রজ্ঞা নাগরা ২০২৩ সালে মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হয়। এটি একটি সামাজিক-রাজনৈতিক নাটক। যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া তেলুগু সিনেমায় তার অভিষেক হয় ‘লাগগাম’ ছবির মাধ্যমে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!