গানটি নিয়ে রুমি বলেন, আমার কথায় এবং সুরে ন্যান্সি আপু এবং মিলন ভাইয়ের কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেল। তাদের সঙ্গে এ কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। গানটি প্রকাশিত হওয়ার পর দর্শকের কাছে ভালো লাগবে বলে আশা করছি।
ন্যান্সি বলেন, গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে আশা করি সবার পছন্দ হবে।
.png)
মিলন বলেন, রুমির কথায় এবং সুরে গানটি গাইলাম। ন্যান্সি আপুর সঙ্গে গান গেয়ে খুব ভালো লেগেছে। ন্যান্সি আপুর সঙ্গে গানটি নতুন বছরে মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে ‘ত্রয়ী মিউজিক চ্যানেল’ থেকে।