ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ পরিচালককে এইচডিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৩ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’।
যে ছবি চলাকালীন জানা যায় পরিচালকের অসুস্থতার কথা। খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। একটা সময় কেমোথেরাপি চলাকালীনও শুটিংয়ের কাজ করে গেছেন এ পরিচালক।
.png)
জীবনের এমন কঠিন সময়েও তিনি পজিটিভ। কোনো সাক্ষাৎকারে ক্যান্সার সংক্রান্ত প্রশ্ন করা হলেও, উত্তর দিতে চাননি সেই ভাবে। পরিচালকের মতে, যে কারো হতে পারে এই রোগ।
পরিচালকের এই মনের জোর অনেকের অনুপ্রেরণা বলা চলে। ‘এগারো’, ‘চোলাই’, ‘বিনয়-বাদল-দীনেশ’, ‘হীরালাল’, ‘বাঘাযতীন’-এর মতো নজরকাড়া সিনেমা পরিচালনা করেছেন তিনি।