ইংরেজি নববর্ষের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখে রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এমনকি ছবিতে আনুশকা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলডও হয়েছিলেন তিনি। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।
‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। সিনেমায় কাজ করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। সিদ্ধার্থকে মন দিয়ে বসেন অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজন। বিয়ের পর হাতের কাজ শেষ করে গিয়েছিলেন হানিমুনে।
.png)
সেখান থেকে ফিরে কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। সিনেমাটি সুপারহিট হয়। ইতোমধ্যে ফারহান আখতারের ‘ডন থ্রি’ সই করেছেন কিয়ারা। যদিও শুটিং এখনো শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সিনেমা গেম চেঞ্জার শেষ করেন।