ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যে জেলার জামাই হচ্ছেন তাহসান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০, ৫ জানুয়ারি ২০২৫
যে জেলার জামাই হচ্ছেন তাহসান
রোজা ও তাহসান

বিনোদন জগতে হঠাৎ আলোচনায় আসা নামটি রোজা আহমেদ। তার নাম যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নামের সঙ্গে। তাদের দুজনের ছবি ছড়িয়ে পড়লে বিয়ের খবর ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। কিন্তু তাহসান জানিয়েছেন, এখনো বিয়ে না করলেও বিয়ে হবে তাদের। রোজা আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট।

জানা গেছে, বরিশালের মেয়ে রোজা আহমেদ। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।

Advertisement

দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’–এ নয় লাখেরও বেশি অনুসারী রয়েছে।

এদিকে, কনের সঙ্গে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করলেন গায়ক এবং অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। অল্প সময়ের মধ্যে মন্তব্যের ঘরে মতামত জানিয়েছেন হাজারো ভক্ত অনুরাগী।

রোজা ও তাহসান

ছবিতে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন কনে রোজা আহমেদ। ম্যাচিং করা পাঞ্জাবি পরেছে তাহসান। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাদের।

ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন- কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!